
আবদুল্লাহ আল হৃদয়ঃ–
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক হতদরিদ্র ও অসহায় পরিবারের থাকার নিশ্চিয়তায় পাশে দাঁড়িয়েছে সেবামূলক সংগঠন ‘মানবিক টিম’। সংগঠনের নিজস্ব উদ্যোগে নির্মিত একটি আধুনিক সেমিপাকা ঘর উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে উপজেলার ইসলামপুরের বাসিন্দা রহিমা মাইজভান্ডাড়িকে।
শনিবার ৯ মে ২০২৬ সকালে ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক টিমের সভাপতি কাজী নিয়াজ উদ্দিন। তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মানবিক টিমের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সেবামূলক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে কোনো মানুষকেই গৃহহীন থাকতে হবে না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
জাকির হোসেন, অন্যতম সদস্য, মানবিক টিম।
কাজী মনিরুল ইসলাম, সভাপতি, জামাত।
মো: জিয়াদুল হক বাবু, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব।
সামছুল ইসলাম লিটন, সিনিয়র সহ-সভাপতি, প্রেসক্লাব।
রফিকুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক, তাঁতী দল।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমাস, খালেদ, সোহাগ, রাকিব, রফিক, ডাঃ হাসনাত, মাওলানা নুরুল ইসলাম, কামরুল হক, ফেকু মিয়া এবং কাজী জুবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘর পেয়ে আবেগাপ্লুত রহিমা মাইজভান্ডাড়ি বলেন, আমি সনাতন ধর্মাবলম্বী ছিলাম, এমন একটা মজবুত ঘর আমার কাছে স্বপ্নের মতো ছিল। মানবিক টিমের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না।”
মানবিক টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায় মানুষের কল্যাণে তাদের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।