1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ট্রাক-মিনিবাস সংঘর্ষ: প্রাণ গেল ২ জনের - অপরাধ সংবাদ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ট্রাক-মিনিবাস সংঘর্ষ: প্রাণ গেল ২ জনের ভাইরাল তাজুর ফেসবুক পেজ গায়েব আখাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ চৌদ্দগ্রাম থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আরিফ হোসাইন। চৌদ্দগ্রাম স্কুলে যাওয়া হলো না শিশু জিহানের, সড়কেই নিভে গেল জীবন প্রদীপ। সরকারি পাট বীজ বিক্রির সময় কৃষি কর্মকর্তা আটক নেত্রকোণায় ডেঙ্গু প্রতিরোধে ময়লা পরিষ্কার করতে খালে নামলেন এমপি ডাঃ মোঃ আনোয়ারুল হক নকলের দিন শেষ: কারিগরি শিক্ষায় গুরুত্ব বাড়ানোর ঘোষণা”শিক্ষামন্ত্রী ঘুষের টাকায় মুক্তি! ঝিনাইদহে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না?

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ট্রাক-মিনিবাস সংঘর্ষ: প্রাণ গেল ২ জনের

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে একটি যাত্রীবাহী মি‌নিবা‌সের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরের চন্দ্রায় যাওয়ার সময় মিনিবাসটি ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি রডবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মিনিবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।

পু‌লিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে বি‌ভিন্ন ক্লি‌নিক ও হাসপাতা‌লে নি‌য়ে যায়। মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। এ ঘটনায় কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পু‌লিশ দুর্ঘটনাকব‌লিত গাড়ি দু‌টি ফ্লাইওভার থে‌কে অন‌্যত্র স‌রিয়ে নি‌লে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার আহমেদ জানান, ‘দাঁড়িয়ে থাকা একটি রডবাহী ট্রাকের পেছনে তাকওয়া পরিবহনের মিনিবাসটি ধাক্কা দেয়। এতে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট