1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ঘুষের টাকায় মুক্তি! ঝিনাইদহে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা - অপরাধ সংবাদ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘুষের টাকায় মুক্তি! ঝিনাইদহে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না? নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘর ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধন: অটোগ্যাসের দামও বাড়ল চৌদ্দগ্রামে যুবদল নেতা ফরহাদ হাজারীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগে মামলা চান্দিনায় সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, এসিল্যান্ডের ভূমিকা নিয়ে বিতর্ক জয়পুরহাটে জ্বালানি তেলের সংকটে বিপাকে সাধারণ মানুষ, দুর্ভোগে মোটরসাইকেল চালক কয়রায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান আতঙ্কে শিক্ষার্থী ও শিক্ষকরা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়নগর ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে আহত ১০

ঘুষের টাকায় মুক্তি! ঝিনাইদহে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামির কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ও আজগর ফারাজী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ। এর আগে জেলা পুলিশ সুপার তাদের ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেওয়া দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ পৌরসভার বাজারপাড়া এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে সাদা পোশাকে আটক করেন ওই দুই কর্মকর্তা। পরবর্তীতে তার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের থানা থেকে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) কর্মকর্তা শাকিল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট