1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
জয়পুরহাটে জ্বালানি তেলের সংকটে বিপাকে সাধারণ মানুষ, দুর্ভোগে মোটরসাইকেল চালক - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চান্দিনায় সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, এসিল্যান্ডের ভূমিকা নিয়ে বিতর্ক জয়পুরহাটে জ্বালানি তেলের সংকটে বিপাকে সাধারণ মানুষ, দুর্ভোগে মোটরসাইকেল চালক কয়রায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান আতঙ্কে শিক্ষার্থী ও শিক্ষকরা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়নগর ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে আহত ১০ সংবিধানের ওপর আমাদের শ্রদ্ধা থাকতে হবে, একইসঙ্গে জুলাইয়ের স্পিরিটকেও তুলে ধরতে হবে। ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রভাষকসহ দুইজন নিহত সারাদেশে অবৈধ জ্বালানি মজুতবিরোধী অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংকটের মধ্যেও জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিজয়নগরে টানা ৫ দিন জ্বালানি সংকট: থমকে গেছে চাকা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

জয়পুরহাটে জ্বালানি তেলের সংকটে বিপাকে সাধারণ মানুষ, দুর্ভোগে মোটরসাইকেল চালক

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি:

 

জয়পুরহাটের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা।বিশেষ করে মোটরসাইকেল চালক, অটোরিকশা চালক ও পণ্যবাহী যানবাহনের চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি পেট্রোল পাম্পে তেল সরবরাহ সীমিত থাকায় দীর্ঘ লাইন তৈরি হয়েছে।অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেন না।এতে করে কর্মজীবী মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন।

কয়েক জন মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞেসা করলে তারা জানান, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো তেল পাইনি। কাজেও যেতে পারছি না, আয়ও বন্ধ হয়ে গেছে।দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তেল পাওয়া গেলেও ১০০ থেকে ২০০ টাকার বেশি দিচ্ছে না.

এদিকে পরিবহন খাতে এর প্রভাব আরও বেশি পড়েছে। পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটছে, যার ফলে দামও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধরী বলেন,গত রাতে ওমর ফিলিং স্টেশনে তেল এসেছে।শান্তিপৃণ ভাবে তেল দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন,আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ অকটেন পেট্রোল রয়েছে। সামরিক একটু সমস্যা হচ্ছে,এই সংকট দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং স্বাভাবিক সরবরাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট