1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রভাষকসহ দুইজন নিহত - অপরাধ সংবাদ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংবিধানের ওপর আমাদের শ্রদ্ধা থাকতে হবে, একইসঙ্গে জুলাইয়ের স্পিরিটকেও তুলে ধরতে হবে। ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রভাষকসহ দুইজন নিহত সারাদেশে অবৈধ জ্বালানি মজুতবিরোধী অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংকটের মধ্যেও জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিজয়নগরে টানা ৫ দিন জ্বালানি সংকট: থমকে গেছে চাকা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ কাজিপুর পৌরসভার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন মেঘনায় ১৫ কেজি গাঁ’জা’সহ ৩ জন গ্রেপ্তা’র জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা৷ কাজিপুর পৌরসভার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন জব্দ হলো অবৈধ সেচ পাম্প, খানায় অভিযোগ৷

ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রভাষকসহ দুইজন নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ থেকে  নিজস্ব সংবাদদাতা :- ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রভাষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম। তিনি জেলার ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। অপরজন শিপা আক্তার (৩২)। তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে ফুলবাড়িয়া থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের দিকে আসছিল। দুপুর ২টার দিকে দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সারোয়ার কাইয়ুম নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিপা আক্তার নামে আরেকজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট