1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চার সদস্যকে পাশাপাশি দাফন করা হয়েছে। - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷ 

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চার সদস্যকে পাশাপাশি দাফন করা হয়েছে।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সংবাদদাতা :-  কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চার সদস্যকে পাশাপাশি দাফন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে তাদের সমাহিত করা হয়। এটি রাজধানীর মোহাম্মদপুর জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়ার প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি আব্দুল মুমিনের শ্বশুর বাড়ি। সেখানে স্ত্রী ও সন্তানসহ পাশাপাশি কবরে সমাহিত হলেন তিনি।
গতকাল কুমিল্লার কালাকচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের জানাজা শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের বশাহাজী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন করা হয়।
নিহতরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মুফতি আব্দুল মুমিন (৫০), তার স্ত্রী ঝর্ণা বেগম (৪০), ছেলে সাইফ (৭), মেয়ে লাবিবা (১৮)। দুর্ঘটনায় অপর নিহত প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২)।

নিহত মুফতি আব্দুল মুমিনের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামে। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের ভগ্নিপতি। এই দুর্ঘটনায় মাওলানা ফয়সাল আহমদ বোন, ভগ্নিপতি এবং ভাগনে-ভাগনিকে হারান। ওই গাড়িতে থাকা তার ভাগিনা আবরার সৌভাগ্যক্রমে বেঁচে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad