1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায় সীমান্তে কড়া নজরদারি: বিজিবির হাতে ধরা ৭২ লাখ টাকার শাড়ি শুধু প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার দিন এবার সত্যিকার অর্থেই শেষ হতে চলেছে। ভুয়া সাংবাদিকদের চিরতরে বিদায!!! চান্দিনা মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় আটক ১জন; বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টার জব্দ গোপন গুদামে অকটেনের মজুদ! কুমিল্লায় হানা দিয়ে বড় জাল ভাঙলো প্রশাসন” সুস্থ আগামীর প্রত্যয়ে বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউএনও সকিনা আক্তার

বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:


বাগেরহাটের রামপাল উপজেলা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নবদম্পতিসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (বিকেল প্রায় ৪টা) বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়ক এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে চারজনের মরদেহ রাখা হয়েছে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এবং বাকি নয়জনের মরদেহ পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ।

নিহত কনে মার্জিয়া আক্তার (মিতু)-এর মামা আবু তাহের জানান, খুলনার কয়রা উপজেলা র নাকশা এলাকায় বৃহস্পতিবার দুপুরে মার্জিয়ার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর বরযাত্রীদের বহনকারী মাইক্রোবাসটি মোংলার শ্বশুরবাড়ি শেলাবুনিয়া র উদ্দেশ্যে রওনা দেয়। পথে রামপালের কাছাকাছি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই কনে মার্জিয়া, তার বোন লামিয়া ও নানীসহ কয়েকজন নিহত হন।

স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে বর সাব্বিরও রয়েছেন। তিনি মোংলা পৌরসভা র ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের ছেলে। দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক, তার ছেলে–পুত্রবধূ ও পরিবারের সদস্যসহ মোট আটজন মারা যান বলে স্থানীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে ছেড়ে আসা বাংলাদেশ নৌবাহিনী র একটি যাত্রীবাহী বাস বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহতদের অনেকের অবস্থাও গুরুতর।

কাটাখালী হাইওয়ে থানা র উপপরিদর্শক (এসআই) কে এম হাসানুজ্জামান জানান, নৌবাহিনীর বাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং মাইক্রোবাসটি মোংলার দিকে যাচ্ছিল। বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, সেখানে চারজনের মরদেহ রয়েছে এবং আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে—যাদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুজন পুরুষ। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকা আরও একজন পরে মারা যান।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট