1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা - অপরাধ সংবাদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে” ব্রাহ্মণবাড়িয়ার  চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু,: পটুয়াখলীর গলাচিপায় ইউনিয়ন বিভক্তিতে  নির্বাচনী সমীকরণে নতুন হিসাব৷৷ বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা৷৷ বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ৷৷ পটুয়াখালীতে ১,৮২১ টি কেন্দ্রে আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর টার্গেট ৷৷ গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত” গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন৷৷ পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে  ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে৷৷ 

বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩২১ বার পড়া হয়েছে

বরুড়া সংবাদদাতা :-

 

কুমিল্লার বরুড়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত ড্রেজার ও পাইপগুলো ভেঙে ব্যবহার অনুপযোগী করে দেওয়া হয়।


​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার খোশবাশ উত্তর ইউনিয়নের আরিফপুর বাজার সংলগ্ন মোতালেব ডাক্তারের বাড়ির পাশে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে—এমন একটি অভিযোগ আসে প্রশাসনের কাছে। অভিযোগের ভিত্তিতে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ঘটনাস্থলে সরেজমিনে অভিযানে যান।​অভিযানকালে দেখা যায়, ড্রেজার ব্যবহার করে পাইপের মাধ্যমে জনৈক এনাম হুজুরের মালিকানাধীন পুকুর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
​​মাটি কাটার ঘটনাটি মোবাইল কোর্টে বিচার্য হওয়ায়: ​মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ভেঙে অকেজো করে দেওয়া হয়।​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad