1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সীমান্তে জিরো টলারেন্স: কুমিল্লায় ১০ বিজিবির হাতে ২.৫৯ কোটি টাকার চোরাচালান জব্দ সিরাজগন্জের কাজিপুরে দুই ট্রাকের মুখ মুখোমুখি  সংঘর্ষ- সিরাজগন্জের কাজিপুরের  গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড ভয়েস অব কাজিপুরের হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায়  ঈদ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়ম বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা

সীমান্তে জিরো টলারেন্স: কুমিল্লায় ১০ বিজিবির হাতে ২.৫৯ কোটি টাকার চোরাচালান জব্দ

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি |

সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে অভিযান চালিয়ে বিপুল সাফল্য অর্জন করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
গত ০৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালমান ফার্সির উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল রসুলপুর রেলওয়ে স্টেশন-এ চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,৬৩,৩৬,৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি, ফুচকা ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
একই দিনে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা-এর পালপাড়া ও জোড়া ব্রিজ এলাকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর বিশেষ টহল দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে আরও ৯৫,৬৪,০০০ টাকা মূল্যের ভারতীয় বাজি আটক করে।
সব মিলিয়ে সর্বমোট ২,৫৯,০০,৫০০ টাকা (দুই কোটি ঊনষাট লক্ষ পাঁচশত) মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে।
চোরাচালান বিরোধী অভিযানে এমন ধারাবাহিক সাফল্য সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ বাণিজ্য দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট