1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজিবির টহলে ভেস্তে গেল চোরাকারবারিদের পরিকল্পনা, লাখো টাকার শাড়ি–সিগারেট উদ্ধার কুমিল্লা-৮ বরুড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট, ইতিহাস রচনা করলেন ভোটাররা তারেক রহমানকে ভুটা‌নের প্রধানমন্ত্রী: ‘একসঙ্গে কাজ করার আশায় রইলাম সিরাজগঞ্জ -১ আসনে জয়ী বিএনপির সেলিম রেজা। কাজিপুরের জনগণ ১২ তারিখ ধানের শীষের ভোট  বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ – সেলিম রেজা বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতা ছাড়াই ১ বছরে আওয়ামী লীগের চেয়ে বেশি দুর্নীতি করেছে”: রফিকুল ইসলাম খান তিতাসের মোহনপুর ফেরিঘাটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বরুড়ার ১৫ ইউনিয়ন ও পৌরসভায় গণসংযোগ—ধানের শীষে ভোট প্রার্থনায় জিয়া প্রবাসী ফোরাম আমি নির্বাচিত হলে জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো– ব্যারিস্টার রুবিন ফারহানা

বিজিবির টহলে ভেস্তে গেল চোরাকারবারিদের পরিকল্পনা, লাখো টাকার শাড়ি–সিগারেট উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

প্রতিনিধি কুমিল্লা;

 

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং সিগারেট জব্দ করেছে। রবিবার ভোর রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা থেকে এই মালামাল উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক রাত ০৩:০০ ঘটিকায় ১০ বিজিবি’র আওতাধীন বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোষ্টের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগবেড় নামক স্থানে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
​পরবর্তীতে টহল দল উক্ত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি এবং সিগারেট জব্দ করে।

​বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত এই চোরাচালানি পণ্যের মোট বাজার মূল্য প্রায় ৫৯,৮০,০০০/- (ঊনষাট লক্ষ আশি হাজার) টাকা।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময়ই তৎপর। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট