1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজিপুরে দুই ট্রাকের মুখ মুখোমুখি  সংঘর্ষ- সিরাজগন্জের কাজিপুরের  গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড ভয়েস অব কাজিপুরের হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায়  ঈদ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়ম বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১

কুমিল্লায় গুলিতে ২ জন নিহত।

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠীগত দ্বন্দ্বে সংঘর্ষে গুলিতে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নামের দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও গত বছরের ৩ আগস্ট ওই দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার জেরে গ্রামে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বেশ কয়েকটি পরিবারের সদস্য দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে বাধ্য হয়।
সম্প্রতি সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে এলে আবারও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় আজ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন এলাকা শান্ত রয়েছে। পুলিশ ঘাতকদের চিহ্নিত করে ধরতে চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, গোষ্ঠীগত দ্বন্দ্বে ওই দুজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট