1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোণায় দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম: জেলা পুলিশে নতুন উদ্যমের বাতাস - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

নেত্রকোণায় দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম: জেলা পুলিশে নতুন উদ্যমের বাতাস

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

নেত্রকোণা জেলা পুলিশে নতুন নেতৃত্বের সূচনা হলো মো. তরিকুল ইসলামকে পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণের মাধ্যমে। রোববার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এরপর নবাগত এসপি মো. তরিকুল ইসলাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন , হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল), সাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল), আল-ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল),
গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল), এবং জেলার সকল থানার অফিসার ইন-চার্জগণ।
২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মো. তরিকুল ইসলাম কুষ্টিয়া জেলার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। যোগদানের পর থেকে বাংলাদেশ পুলিশের নানা ইউনিটে দায়িত্বশীলতা, সততা ও কর্মদক্ষতার পরিচয় রেখে তিনি সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। নেত্রকোণায় যোগদানের আগে তিনি লালমনিরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জেলা পুলিশের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় আরও গতিশীলতা ও পেশাদারিত্ব নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad