1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গণপ্রকৌশল দিবস ও আইডিইবি'র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

 

৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস ২০২৫ ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি ” এই প্রতিপাদ্যে বুধবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নেত্রকোণা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নেত্রকোণা জেলা শাখার সভাপতি এস এম মুসা’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সাদেক খান ও আলহাজ্ব ইন্জিনিয়ার এ বি মোহাম্মদ আলী’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোঃ রেহান মিয়া রায়হান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল কবীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নায়েব আলী খাঁন, নেত্রকোণা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পন্ডিত,
নেত্রকোণা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন, রুজেল শিক্ষা পল্লী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম হাদী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেন্জ মোকাবেলায় কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহবান জানান।

এর আগে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad