1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সরাইলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালী ও মোনাজাতে মুখরিত রাজপথ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

সরাইলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালী ও মোনাজাতে মুখরিত রাজপথ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

সারা দেশের ন্যায় সরাইলেও ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এই উপলক্ষে সরাইল উপজেলা বিএনপি এক বর্ণাঢঢ্য র‍্যালী ও বিশেষ মোনাজাতের আয়োজন করে।
৭ নভেম্বর শুক্রবার বিকালে সরাইল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি উচালিয়াপাড়া হাসপাতাল মোড়ে এসে সমাপ্ত হয়। এখানে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং দিবসের তাৎপর্য তুলে ধরে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
র‍্যালীতে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট তপু লস্কর, ডি এম দুলাল সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
উপস্থিত নেতৃবৃন্দ ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন এবং জাতীয় সংহতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল।
র‍্যালী ও মোনাজাতে অংশ নেওয়া নেতাকর্মীরা “জিয়াউর রহমান অমর হোক,” “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক” ইত্যাদি স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই আয়োজনের মাধ্যমে সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।
সমাবেশে নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দেশ নেএী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাও করা হয়।
এই আয়োজনের মধ্য দিয়ে সরাইল উপজেলা বিএনপি তাদের সাংগঠনিক শক্তি ও সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad