1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ছিনতাইকারীদের বর্বরতা: হোমনায় অটোরিকশা চালক শান্ত দাসকে জবাই করে হত্যা সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা  দেশজুড়ে অপেক্ষার অবসান: আজ তফসিল ঘোষণা, একই দিনে হচ্ছে নির্বাচন ও গণভোট কুমিল্লায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় দৈনিক মাতৃজগত সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেশ ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি  খান সেলিম রহমানের শুভ জন্মদিন আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনা নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল নেত্রকোণার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক কর্মশালা বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

কুমিল্লার হোমনায় বিএনপির ঝাড়ু মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, পক্ষপাতমূলক কমিটি গঠন এবং তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়নের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি হোমনা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হাতে ঝাড়ু নিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিভাজন সৃষ্টি ও কমিটি বাণিজ্যের মাধ্যমে বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছেন। এরই প্রতিবাদে তৃণমূল নেতাকর্মীরা এই প্রতীকী ঝাড়ু মিছিলের আয়োজন করেছেন।

নেতাকর্মীরা আরও বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে যেভাবে কমিটি গঠন করা হচ্ছে, তা কখনোই মেনে নেওয়া হবে না। দলীয় ঐক্য ও সংগঠন রক্ষায় সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।

মিছিলে হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট