1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতী বোরহান উদ্দিন কাসেমীর বিজয়নগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঐক্যের ডাক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

৩ নভেম্বর ২০২৫: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির মহাসচিব শাইখুল হাদিস মুফতী বোরহান উদ্দিন কাসেমী বিজয়নগর উপজেলায় মতবিনিময় সভা করেছেন। সোমবার বাদ আছর চান্দুরা মাওলানা গোলাম রহীম তাহফিজুল কোরআন মাদ্রাসায় চান্দুরা ও বুধন্তী ইউনিয়নের ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
শাইখ মেরাজুল হক কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খ মাওলানা আলী আজম কাসেমী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খ জহিরুল ইসলাম। মুফতী এনামুল হক বাসারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা বদরুল আলম শাজান, ইলিয়াস হুসাইন, ক্বারী আল আমিন, হাফেজ মুবাশ্বির হুসাইন, কাজী নুরুলদ্দীন, আবু ইউসুফ, আবদুল জলিল, কবির হুসাইন, মুফতী রহমতুল্লাহ কাসেমী, ক্বারি শহিদুল ইসলাম, এমদাদুল্লাহ, শাহানুর আলম, জিয়াউর রহমান প্রমুখ।
সভায় মুফতী বোরহান উদ্দিন কাসেমী ইসলামী ঐক্যজোটের প্রতি তাঁর অবিচল অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “যতদিন আমাদের ভিতরে প্রাণ আছে, ততদিন ইসলামী ঐক্যজোটকে আমাদের অন্তরের মধ্যে জায়গা করে রাখব ইনশাআল্লাহ।” ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী দলগুলোর মধ্যে নিজের জ্যেষ্ঠতার কথা উল্লেখ করে তিনি আগামী নির্বাচনে সকল ইসলামী দলকে একত্রিত হয়ে একজন আলেমকে নির্বাচিত করার আহ্বান জানান এবং সকলের দোয়া কামনা করেন।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে দলের প্রয়াত চেয়ারম্যান মুফতী আমিনীর ভূয়সী প্রশংসা করেন। এই সমাবেশ আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ইসলামী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের সম্ভাবনাকে তুলে ধরেছে, যা এই আসনে একজন আলেম প্রার্থীর বিজয়ের পথ প্রশস্ত করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট