1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

তিতাসে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারে আক্তারুজ্জামান সরকার।

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি।

কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ও বিকেলে তিতাস উপজেলার জগতপুর ও সাতানী ইউনিয়নের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার। সকাল থেকে তিনি জগতপুর ইউনিয়নের জগতপুর বাজার, ভুইয়ার বাজার, সৎ মেহর বিবির বাজারসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। পরে বিকেলে সাতানী ইউনিয়নের বৈদ্যারকান্দি, সাতানি বাজার মোড়, জগিয়া মার্কেট, পুরানবাতাকান্দি, বৈদারকান্দিবা, রকাউনিয়া গ্রামের রাস্তার মোড়ে দোকানে লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন। পথসভায় প্রধান অতিথি আক্তারুজ্জামান সরকার বলেন,“তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আছি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা।” সভা শুরুর আগে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে আক্তারুজ্জামান সরকারকে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট