1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে পূজাশেষে মদের পার্টি: দুইজনের মৃত্যু, দুইজন আশঙ্কাজনক স্থানীয় সমাজে শোকের ছায়া, উঠছে নানান প্রশ্ন - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

বিজয়নগরে পূজাশেষে মদের পার্টি: দুইজনের মৃত্যু, দুইজন আশঙ্কাজনক স্থানীয় সমাজে শোকের ছায়া, উঠছে নানান প্রশ্ন

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫২২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা শেষে আনন্দ-উল্লাসের রাতেই ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। গোপন মদের আসরে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন দুই জন—মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৭৫) ও সুতাংসু দাসের ছেলে সৌরভ দাস (২৩)। আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অজিত মালাকার (৩৫) ও সুমন মালাকার (২৭) ও জন্টু মালাকার (৪৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পূজার আনুষ্ঠানিকতা শেষ করে কয়েকজন মিলে আনন্দ আড্ডায় বসেন। পরবর্তীতে তারা স্থানীয়ভাবে সংগ্রহ করা মদ্যপান করেন। রাত গভীর হতেই শরীর খারাপ হতে শুরু করে সবার। ভোরের দিকে অবস্থার অবনতি হলে এলাকাবাসী তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শ্রীনিবাস ও সৌরভকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ সুমন ও জন্টুকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) অপরাধ সংবাদকে জানান—“ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বিষাক্ত মদ্যপানের কারণেই মৃত্যু হয়েছে। তবে মদের উৎস কোথা থেকে এবং কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকার জনপ্রতিনিধি ও পূজা উদ্‌যাপন কমিটির নেতারা জানান, দুর্গাপূজার মতো আনন্দমুখর উৎসব শেষে এমন মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তারা বলেন, “এ ধরনের অবৈধ মদের ব্যবসা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। পাশাপাশি সচেতনতা বাড়ানোও জরুরি।”

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের ও ভেজাল অ্যালকোহল সেবন করলে তা মুহূর্তেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তারা জানান, “বাংলাদেশে অনিয়ন্ত্রিতভাবে ভেজাল মদ সরবরাহ হচ্ছে। প্রশাসনিক নজরদারি না বাড়ালে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।”

শারদীয় দুর্গাপূজার উৎসব শেষে আনন্দ আড্ডা যে শোকের আবহে পরিণত হলো, তা পুরো বিজয়নগরবাসীকে নাড়া দিয়েছে। শ্রীনিবাস ও সৌরভের অকাল মৃত্যুতে তাদের পরিবারে চলছে আহাজারি। আহত দুইজনের জীবন বাঁচাতে চলছে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad