1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

বরুড়ায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন, প্রশাসনকে ধন্যবাদ জানালেন সনাতন ধর্মাবলম্বীরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্টঃ

 

কুমিল্লার বরুড়া উপজেলায় এবারও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা করেন। উৎসবমুখর এই পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়।

পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়। ফলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হয়।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন, “উপজেলা প্রশাসনের নিরলস প্রচেষ্টা, সহযোগিতা ও সঠিক পরিকল্পনা ছাড়া এত বড় একটি ধর্মীয় উৎসব এত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। এজন্য আমরা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

এছাড়াও সনাতন ধর্মাবলম্বীরা উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হাসানসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

তাদের মতে, প্রশাসনের ইতিবাচক সহযোগিতা ও তত্ত্বাবধানে দুর্গাপূজা একটি সফল উৎসবে রূপ নিয়েছে, যা পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট