1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ

বিজয়নগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা। সভায় তিনি বলেন, “দুর্গাপূজার সময় নেশাগ্রস্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।”
সভায় বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট ইমাম হোসেন,
হেফাজতে ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন,
বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এইচ এম জহিরুল ইসলাম,
প্রেসক্লাব বিজয়নগরের দপ্তর সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন,
এস এম টিপু চৌধুরী,
উপজেলা আনসার ভিডিপি প্রধান মিনা রানী দাস,
উপজেলা মৎস্য কর্মকর্তা ও চান্দুরা ইউনিয়ন পরিষদের প্রশাসক জায়মান জাহান
পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক লিটন দেব,
বিজয়নগর মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা,
উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম,
এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের বসবাসের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
তারা আরও বলেন, কোনো দুষ্কৃতিকারী যাতে এ উৎসবকে নষ্ট করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে সকলে মিলে দুষ্কৃতিকারীদের প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এ সময় ইউএনও সাধনা ত্রিপুরা উপস্থিত সবার প্রতি আহ্বান জানান, “শান্তি ও সম্প্রীতির এই মেলবন্ধন বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে, যাতে দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন হয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট