1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও জাল নোটসহ চার নারী গ্রেফতার। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও জাল নোটসহ চার নারী গ্রেফতার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। এ সময় চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল সাড়ে ৫টার দিকে নবীনগর থানার পুলিশ পৌরসভার ৪নং ওয়ার্ডের বিলকিস বেগমের মালিকানাধীন বৌ-সাজ বিউটি পার্লারে অভিযান চালায়। এ সময় পুলিশ একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ১০,০১৮টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন— ১। শেফালী বেগম (৪০) ২। খাদিজা আক্তার (২০) ৩। তাসলিমা আক্তার (১৯) ৪। লাকি বেগম (২৯)
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আসামিরা ওই পার্লারকে আড়াল হিসেবে ব্যবহার করে জাল নোটের ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট