1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
জুলাই বিপ্লবের অনুপ্রেরণায় আত্মপ্রকাশ করল নতুন প্রজন্মের সংবাদমাধ্যম ‘দেশ এডিশন’ - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ। পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷ হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি

জুলাই বিপ্লবের অনুপ্রেরণায় আত্মপ্রকাশ করল নতুন প্রজন্মের সংবাদমাধ্যম ‘দেশ এডিশন’

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের অনুপ্রেরণাকে সামনে রেখে দেশের গণমাধ্যম অঙ্গনে যাত্রা শুরু করল নতুন প্রজন্মের সংবাদমাধ্যম ‘দেশ এডিশন’। তরুণদের ভাবনা, উদ্যম ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নতুন দিশায় এগিয়ে আসছে এই অনলাইন প্ল্যাটফর্ম।

‘দেশ এডিশন’-এর সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল হক (রনি) বলেন,

“জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান যে স্পিডে দেশের মানুষের মধ্যে আলোড়ন তুলেছিল, সেই প্রেরণাই আমাদের অনুপ্রেরণা। আমাদের লক্ষ্য—তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে দেশের গণমাধ্যমের মান উন্নত করা।”

তিনি আরও বলেন,

“‘দেশ এডিশন’ শুধু একটি নিউজ পোর্টাল নয়; এটি হবে তরুণ সাংবাদিক, লেখক ও পাঠকদের মিলনস্থল। এখানে থাকবে সত্য সংবাদ, নিরপেক্ষ বিশ্লেষণ এবং দেশের ইতিবাচক পরিবর্তনের বার্তা।”

গণমাধ্যম বিশ্লেষকরা মনে করছেন, ডিজিটাল যুগে তরুণদের উদ্যোগে এমন এক সংবাদমাধ্যমের আত্মপ্রকাশ দেশের মিডিয়া অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করবে।

সম্পাদক রনি দেশবাসীর প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন,

“আমরা সত্যের পথে, জনগণের পাশে। ‘দেশ এডিশন’ হবে জনগণের কণ্ঠ, তরুণদের প্রেরণা।”

উল্লেখ্য, ‘দেশ এডিশন’ ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ শুরু করেছে এবং দেশব্যাপী সংবাদ প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট