1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোনায় ৫১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তায় প্রশাসনের কড়া নজর - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি! ২৭ জুনের মধ্যে দাবি মানা না হলে সারা দেশের গ্রাহকদের ঢাকায় এনে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাও৷৷  ধর্ম-বর্ণ-জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সম-অধিকার নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।—– মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটে যুবকের  ১ মাসের কারাদন্ড৷৷  অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷

নেত্রকোনায় ৫১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তায় প্রশাসনের কড়া নজর

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি দ্বীপক চন্দ্র সরকার নেত্রকোনা:-

 

নেত্রকোনায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব এ বছর অনুষ্ঠিত হবে ৫১৯টি পূজামণ্ডপে। যা গত বছরের তুলনায় ৫২টি বেশি।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে জেলা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। খড়, কাঠ ও মাটি দিয়ে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা তৈরি করা হয়েছে। এখন চলছে রঙ-তুলির কাজ। এ কাজে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও অংশ নিচ্ছেন।

গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দেবীর আগমনী বার্তা শুরু হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী থেকে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।

নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত জানান, প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা, অনলাইনে সার্বক্ষণিক মনিটরিং, আনসার-পুলিশসহ সাদা পোশাকে ডিবি ও ডিএসবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সাথে ইতোমধ্যে সভা করা হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad