1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কম্পিউটার ল্যাব উদ্বোধন। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কম্পিউটার ল্যাব উদ্বোধন।

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাসানী পলিটেকনিক একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে নির্মিত কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় একাডেমি প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মিন্টুর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন—
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন
সহ-সভাপতি এবিএম মমিনুল হক
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম
সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম রুমা
জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা
সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা আরও বলেন— বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। পাশাপাশি মুঠোফোনের অযথা ব্যবহার কমিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সিঙ্গারবিল বাজারসহ বিভিন্ন হাট-বাজার, মসজিদ-মাদ্রাসা ও ব্যবসায়ী মহলে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad