1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে হাজীপুর সুন্নীয়া আলীয়া মাদ্রাসার নতুন এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

বিজয়নগরে হাজীপুর সুন্নীয়া আলীয়া মাদ্রাসার নতুন এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হাজীপুর সুন্নীয়া আলীয়া মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচিতি সভা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আবদুল মমিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতী আবু নাছের জিহাদী। ডাক্তার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন জিয়াউল ইসলাম ইকবাল মাস্টার এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মাওলানা আবদুল কাদের। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন মুন্সি, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শাজাহান খান, মুহাম্মদ কাওছার মিয়া, আবদুর রহিম, ছায়েদ মেম্বার, শাজাহান মাস্টার এবং সাচ্চু মিয়া।
বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে নতুন কমিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং কমিটির সাফল্য কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে মুফতী আবু নাছের জিহাদী মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বর্তমান অবস্থা তুলে ধরেন এবং নতুন কমিটির মাধ্যমে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় হাজীপুর, জালালপুর, বুল্লা, খাদুরাইল, কালীসিমা, পাইকপাড়াসহ পাঁচগাঁওয়ের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত সুধীজন প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad