1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ

নেত্রকোণা সদর উপজেলার বিএডিসি ভবন ভাঙ্গার সময় ছাঁদ ধসে তিন শ্রমিক নিহত, আহত দুই।

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

নেত্রকোণায় পুরাতন একটি ভবন ভাঙার সময় ছাঁদ ধসে তিন শ্রমিক নিহত এবং দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে জেলা শহরের নাগড়া এলাকায়
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ কার্যালয়ে।

‎নিহতরা হলেন-সদর উপজেলার পলাশহাটি গ্রামের দ্বীপু মিয়া, হলুদআটি গ্রামের হান্নান মিয়া এবং আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া।

স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও
‎প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ কার্যালয়ে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পুরাতন একটি
ভবন ভাঙার কাজ চলছিল। হঠাৎ ভবনের ছাদের একটি বড় অংশ ধসে পড়লে তার নীচে কয়েক জন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন জনের মরদেহ এবং গুরুতর আহত অবস্থায়
দুইজনকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

‎নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্ কাজী শাহ্ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন জনের মরদেহ ও দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের লাশ দাপন কাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

দুর্ঘটনার কারন অনুসন্ধান করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করার কথা বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট