1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ

কাজিপুরে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের জীবমান উন্নয়নে এডভোকেসি সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের আইনি সহায়তা ও আয়বৃদ্ধিমূলক সেবা প্রাপ্তির বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারটায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও দেওয়ান আকরামুল হক। তিনি নারীদের জীবন মানের উন্নয়নে সরকারি সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা, প্রশিক্ষণ প্রদান ও আইনি সহায়তা পেতে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান। বেসরকারি উন্নয়ন সংস্থা শার্প এর পরিচালক সাফিয়া সুলতানা সভায় সভাপতিত্ব করেন। সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো অপারেশন (এসডিসি) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এর অর্থায়নে এবং জিএফএ কনসাল্টেন্সি গ্রুপ(জিএবিএইচ) এর সহায়তায় কাজিপুরের নাটুয়ারপাড়া ও তেকানি ইউনিয়নের সুবিধাবঞ্চিত নারীদের সহায়তায় কাজ করছে সংস্থাটি। অনুষ্ঠানে নানাক্ষেত্রে অবহেলিত ও নির্যাতিত ওই দুই ইউনিয়নের দশজন নারী তাদের বিভিষীকাময় জীবনের চিত্র তুলে ধরেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ তাদের সহায়তার আশ্বাস দেন। একইসাথে তাদের জীবনমাণের উন্নয়ন ও সেবা প্রাপ্তির বিষয়ে অধিকার সচেতন করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইন চার্জ নূরে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। অন্যদের মধ্যে সংস্থাটির উপ পরিচালক গোলাম কিবরিয়া, কো অর্ডিনেটর রেজাউল করিম, সাংবাদিক আবদুল জলিল, শফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট