1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কুমিল্লা জেলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরুড়া উপজেলাবাসী কে  শুভেচ্ছা জানান  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

কুমিল্লা জেলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরুড়া উপজেলাবাসী কে  শুভেচ্ছা জানান 

  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা জেলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং উপজেলার  সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং । পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরুড়া উপজেলাবাসী গনকে শুভেচ্ছা জানান ।

তিনি বলেন, ‘বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরুড়া উপজেলা সহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।’
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারই নিদর্শনস্বরূপ  আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানী করি।এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং আরো বলেন,পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মন থেকে সকল হিংসা বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, সুখী সুন্দর জীবন গড়ি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad