1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

তারুণ্যের অধিকার বিষয়ক সমাবেশ সফলের লক্ষ্যে নেত্রকোনা যুবদলের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

দ্বীপক চন্দ্র সরকার),নেত্রকোনা: জেলা প্রতিনিধি

 

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আগামি ২৮ মে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোণা জেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

২৩ মে, শুক্রবার নেত্রকোনা পাবলিক হলে জেলা যুবদলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন রিপন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রস্তুতি সভার ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন।

এছাড়াও পৌর যুবদলের আহবায়ক এম. মোকাম্মেল হক রানাসহ জেলার দশ উপজেলা যুবদলের সভাপতিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

ঢাকার সমাবেশের মূল দায়িত্ব পালন করবে যুবদলের নেতাকর্মীরা। সর্বোচ্চ সংখ্যক লোক সমাগমের মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা আগামি ২৮ মে’র সমাবেশকে সফল ও স্মরণীয় করার আশাবাদ ব্যক্ত করেন বক্তরা।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের অসংখ্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট