1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি

কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৭৩১ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক ও সাংবাদিক আবদুল জলিল, কাজিপুর উপজেলা বিএনপির নেতা ও শিক্ষার্থী অভিভাবক সাজ্জাদুল ইসলাম বাবলু, কাজিপুর থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র নেতা আকিব আহমেদ অন্তর। বিদ্যালয়ের শিক্ষার্থী উন্মেষ ও লাবন্যর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সেরা অভিভাবক, হিসেবে শাহিনুর আলম, রুখছানা খাতুন, তাসলিমা জান্নাত ও গয়নব খাতুন, সেরা শিক্ষক ক্যাটাগরিতে নূর মোহাম্মদ এবং তামান্না এবং সেরা শিক্ষার্থী হিসেবে ৮ম শ্রেণির জিনিয়া ইসলাম, ৩য় শ্রেণির সাদিকা রহমান বুশরাকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অন্যান্য বিষয়সহ কৃতি শিক্ষার্থীদের মাঝে মোট দুইশ পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীগণ সঙ্গীত পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট