1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
তিন ফসলী জমিতে রাতের আধাঁরে চলে অবৈধ ভেকু প্রশাসনের নেই কোন পদক্ষেপ - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

তিন ফসলী জমিতে রাতের আধাঁরে চলে অবৈধ ভেকু প্রশাসনের নেই কোন পদক্ষেপ

  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব রিপোর্টার

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় ১৩নং আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী বাজারের দক্ষিণ পাশে প্রশাসনের চোখ পাখি দিয়ে তিন ফসলী জমিতে চলছে অবৈধ ভেকু। সরজমিনে গিয়ে দেখা যায় চার পাশে তিন ফসলী জমি ৫ ফুট গবির করে চলছে এ ভেকু। স্থানীয় এক কৃষক নাম বলতে অনিচ্ছুক তিনি প্রতিবেদক কে বলেন আমরা কি করে এখানে ফসল আবাদ করবো পানি দিলে পানি থাকবেনা সার ঔষধ থাকবেনা হয়তে কিছু দিন পরে দেখবো এ জমি ভেঙে পড়েবে তাদের জমিতে। এখন আমাদের এক মাত্র উপায় হচ্ছে নিরব দর্শক হয়ে দেখা আমরা কৃষক মানুষ আমাদের কথা কে চিন্তা করে আর আমরা প্রতিবাদ করতে গেলে আমরা বিপদের মুখে পড়বো তাই করিনা। কারণ আমরা কৃষক মানুষ আমরা চাইলে বড় লোকদের সাথে দন্ধে যেতে পারিনা কারণ আমরা অসহায়। আমরা চাই আপনাদের সংবাদের মাধ্যমে এই ধরনের ঘটনার যেন কঠিন বিচার হয় তা হলে কেউ আর এমন কাজ ভবিষ্যৎতে করতে সাহস পাবেনা। স্থানীয় সাংবাদিকদের তথ্য মতে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং ও বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমিকে হোয়াটসঅ্যাপ অবগত করলেও নিচ্ছে না কোন ধরনের পদক্ষেপ । এতে করে স্থানীয় সাংবাদিকরা হতাশ আসলে হচ্ছেটা কি বরুড়ায়। অন্যদিকে নিউজ আপলোড দেওয়া পর্যন্ত প্রতিবেদকের কাছে আসা তথ্য বলছে ১৫নং পয়ালগাছা ইউনিয়নে অবৈধ ভাবে চলে দিনে আর ১৪নং লক্ষ্মীপুর ইউনিয়নের কে মান্নান রাতের আধাঁরে চালাচ্ছে  অবৈধ ভেকু শিরোনাম দিয়ে নিউজ হয় এবং তথ্য দেওয়া হলেও নেয়নি কোন ধরনের পদক্ষেপ। অভিযোগ রয়েছে মাঝে মাঝে থানা থেকে পুলিশ গেলেও কোন এক অদৃশ্য কারণে পুলিশ দেখ আবার চলে আসে তার কারণ জানেনা এলাকাবাসী, এখন সকলের একমাত্র ভরসা কুমিল্লা জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয় সুদৃষ্টি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad