1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কাজিপুরের নিহত দুই ।

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন আপন দুই সহোদর। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী মাঝিপাড়া গ্রামে। নিহতরা হলেন কার্তিক চন্দ্রের পুত্র মদন হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।


নিহতের পরিবারসূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিরার(৪ মে) সকালে জালসহ নৌকা নিয়ে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার যমুনার দেবডাঙ্গা ঘাটে যান মদন ও সবুজ। দুপুরে স্থানীয় বাজারে মাঝ বিক্রি করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় তারা দ্রুত নৌকা ঘাটে যান। সেখানে কাঁচা বাঁশের লগি মাটিতে পোতার সময় বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।
এদিকে রাতেই নিহত দুই ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। খবর পেয়ে রাত আটটায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক নিহতদের বাড়ি গিয়ে দুই পরিবারকে নগদ ২৫ হাজার করে টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট