1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কলমাকান্দায় গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন - অপরাধ সংবাদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা৷৷ বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ৷৷ পটুয়াখালীতে ১,৮২১ টি কেন্দ্রে আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর টার্গেট ৷৷ গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত” গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন৷৷ পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে  ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে৷৷  চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক ” আইজিপি) বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে  ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে  খুব শিগগিরই জানানো হবে।—স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ৷৷ পটুয়াখালীতে ৭,৫০০ পিস ই/য়াবা/সহ এক ব্যবসায়ী আ/টক ৷৷

কলমাকান্দায় গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণা:-নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়ার গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। দিনের বেলা বন্ধ থাকলেও মধ্যরাত থেকে ভোর পর‌্যন্ত চলে এই বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে এই নদীতে প্রশাসনের নজরদারি না থাকায় চক্রটি ব্যবহার করছে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের নাম। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই নদী থেকে বালু তোলার জন্য সরকারিভাবে কাউকে অনুমতি দেওয়া হয়নি। বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। সোমবার রাতে ওই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এসময় তিন ব্যক্তিকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন কর্মকান্ডে জড়াবে না মর্মে মুচলেকাও নেওয়া হয় তাদের কাছ থেকে। জরিমানাপ্রাপ্তরা হলেন, উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুরা এলাকার মৃত আব্দুল সাত্তার মড়লের ছেলে আব্দুল কাদির মড়ল (৫৫), চৈতানগর এলাকার মো. আজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩২), লেংগুরা গ্রামের হাফাজ উদ্দিনের ছেলে আব্দুল হাসিম (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গণেশ্বরী নদী থেকে খনন যন্ত্রের (বাংলা ড্রেজার) মাধ্যমে রাতের আঁধারে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। উত্তোলিত বালু প্রশাসন ও রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় লরি ও ট্রাক যোগে পৌঁছে দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান বলেন, আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি। গতকাল সোমবার খবর পেয়ে ওই নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করি। এ সময় উত্তোলিত বালু জব্দ ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad