1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি

কুমিল্লা জেলার লালমাই উপজেলার কাপাশতলা গ্রামের একটি  অসহায় পরিবারের করুন আর্তনাদ৷ আমরা বাঁচতে চাই  ‘ আমাদের বাঁচান৷

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

আমি সাকিব হাসান পিতা: অহিদুর রহমান, গ্রাম: কাপাশতলা, ডাকঘর: বিজরা বাজার, থানা: লালমাই, জেলা: কুমিল্লা,  লালমাই থানাধীন বাকই উত্তর ইউনিয়ন কাপাশতলা গ্রামের আম্বার মাষ্টার বাড়ি।
আমার বাবা প্রবাসী অহিদুর রহমান এর পরোকিয়ার কারনে আজ আমরা পথে বসেছি৷  আপনারা জেনে আবাক হবেন যে  আমার বাবা অহিদুর রহমান, আমার মায়ের অনুমতি না নিয়ে, তিন সন্তান এর জননী কে গোপনে বিয়ে করেছে। ঐ মহিলারও দুই মেয়ে এক ছেলে রয়েছে । এই ঘটনা আনুমানিক ৫/৬ বছর ধরে। আমার পিতা এই মহিলার সাথে জড়িত হওয়ার পর থেকে আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই এবং কোনো ভরনপোষণ দেয় নি। আমার মা এই বিয়ে মেনে নেই নাই বলে আমার মা কে ডিভোর্স দিয়ে দেয়। ঐ মহিলা একদিন আমার মায়ের নামে মিথ্যা মামলা দেয় এবং এ মামলা  আমার মায়ের পক্ষে রায় হয় এবং একদিন রাতে আমাদের বাড়িতে  আমার পিতা তার দ্বিতীয় বউকে  ও বউয়ের আগের সংসারের মেয়ে কে নিয়ে আমাদের বাড়িতে এসেছে, একদিন থাকার পর, পরেদিন রাতে মিথ্যা দোষারোপ করে আমার মাকে অনেক মেরেছে এবং দেশিয় অস্র দিয়ে বাড়ি থেকেই বের করে দেয় এবং প্রানে মেরে ফেলার চেষ্টা করেছে। তখন আমি মেম্বার ও চেয়ারম্যানকে কল করে বাড়িতে এনেছি। তখন চেয়ারম্যান আমার পিতাকে বাড়ি থেকে চলে যেতে বলে।  আমি আমাদের সাথে হওয়া অন্যায়ের বিচারের জন্য গ্রামের মেম্বার এবং অনেক বিচারকের সাহায্য নেয়ার জন্য বার বার গিয়েছি কিন্তু তারা টাকার কাছে বিক্রি হওয়ার কারনে আমরা সুস্থ বিচার পাই নাই। তারপর আমাদের না জানিয়ে সকল সম্পত্তি ও দোকান সব বিক্রি করে কুমিল্লা, জগন্নাথপুর, কোতোয়ালি থানায় বাড়ি করেছে। ২০১৭ সালে আমার মা তার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ১৩ লক্ষ টাকা এনে আমার পিতাকে দিয়েছি। আমার পিতা আমার মায়ের টাকা তো দেয়ই নি, বাড়ি বিক্রি করে বাড়ি থেকে বের করে দিবে এ বলে হুমকি দিয়েছে। এমতাবস্থায় আমার বোন ( আসমা) আমাদের ভবিষ্যতের কথা ভেবে এবং জীবনের নিরাপত্তা ও আমাদের বাসস্থান রক্ষার জন্য থানায় সমস্যা সমাধানের জন্য আইনি সহযোগিতা চেয়ে ছিল কিন্তু তারা কিছুই করলোনা। অতঃপর বাড়ি বিক্রি করে দিল। আমাদের বাড়ির মানুষ জনাব মোবারকের ছেলে জসিম উদ্দিন বাড়িটি কমদামে ক্রয় করেছে।
এখন এটার বিচারের দাবি করছি৷ বিচারের ভার ছেড়ে দিলাম   মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ  দেশ বাসির উপর.!
আমরা সুস্থ বিচারের অপেক্ষা আছি.?
লিখাটি সাকিবুল হাসানের  নিজের লিখা হুবহু করা হলো৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট