1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজিপুরের  গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড ভয়েস অব কাজিপুরের হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায়  ঈদ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়ম বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

কৃষি জমির মাটি বিক্রি করায় ২ জনকে কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

ফটিকছড়ি প্রতিনিধি |:- ফটিকছড়িতে মাছ চাষ প্রকল্পের কথা বলে কৃষি জমির মাটি বিক্রয় করায় মো. ইয়াকুব (৩৫) ও মো. শাহাদাত হোসেন (৩২) নামক দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রোসাংগিরি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়- মাছ চাষ প্রকল্পের কথা বলে কৃষি জমি থেকে মাটি কর্তন করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রয়ের খবর পেয়ে রাত ১টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

এ সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মাটি কাটা ও বিক্রয়ের কাজে যুক্ত দুইটি ডাম্প ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

দুইজন সরকারি নির্দেশ অমান্য করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রয়ের দায়ে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ এ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ড্রাম ট্রাক দুইটি জব্দ করা হয়।

অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মো.মোজাম্মেল হক চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট