1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বাংলাদেশ বয়লার পরিচারক কল্যান এসোসিয়েশন এর বার্ষিক মিলন মেলা ২০২৫ইং অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার কিশোরী ধর্ষণের অভিযোগে  ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন৷৷  সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আটক৷৷  বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ৷৷  পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার

বাংলাদেশ বয়লার পরিচারক কল্যান এসোসিয়েশন এর বার্ষিক মিলন মেলা ২০২৫ইং অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ অঞ্জনা চৌধুরী

অমর একুশে ফেব্রুয়ারী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন গাজীপুর শাখার উদ্যোগে।
গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাঠে চট্টগ্রাম মিরেশ্বরাই অঞ্চলের বয়লার পরিচারকগণ মিলন মেলার আয়োজন করেন।

উক্ত মিলন মেলায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রহিদুল ইসলাম মন্ডল ম্যানেজিং ডিরেক্টর নিউ মডেল বয়লার কোম্পানি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোঃ আকরামুল হক সেলিম এমডি ফাহিম বয়লার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ,ইঞ্জিনিয়ার,
মিলন হোসেন প্রোডাকশন ইঞ্জিনিয়ার নিউ মডেল বয়লার কোম্পানি
সহ বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর জেলা কমিটির নেতৃবৃন্দ।

উক্ত মিলন মেলায় বিভিন্নধরনের খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান লটারি সহ নানা ধরনের বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে মোঃ আনোয়ার হোসেন শাকিল যুগ্ন সাধারন সম্পাদক,মোঃ শাহাবুদ্দিন ক্রীড়া সম্পাদক,মোঃ মোশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক সহ
বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন গাজীপুর জেলা কমিটির সদস্য গণের সার্বিক তত্ত্বাবধানে মিলন মেলাটি সফলভাবে সম্পন্ন হয়।
আনোয়ার হোসেন শাকিল যুগ্ন সাধারন সম্পাদক গাজীপুর জেলা তার বক্তব্যে বাংলাদেশের সকল বয়লার পরিচারকগণকে দল-মত নির্বিশেষে একসাথে ঐক্যবদ্ধ হয়ে চলার জন্য আহ্বান জানান তিনি আরো বলেন বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন এর সদস্যগণকেও ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে ও শক্তিশালী করতে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট