1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরের পূর্বাঞ্চলের জজিরা বাজারে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে গণসমাবেশ। - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার কিশোরী ধর্ষণের অভিযোগে  ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন৷৷  সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আটক৷৷  বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ৷৷  পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু।

কাজিপুরের পূর্বাঞ্চলের জজিরা বাজারে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে গণসমাবেশ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টারঃ

যমুনা নদী দ্বারা বিভক্ত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা গ্রামে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় জজিরা বাজার জামে মসজিদ’ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ মাস্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ও উত্তরা ইউনিভার্সিটির প্রভাষক মুদ্দাচ্ছির রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক,
রেজাউল করিম মাস্টার, হাফেজ আলতাফ হোসেন, আলী আশরাফ দুদু, মাসুদুর রহমান, আব্দুর রহমান মেম্বার, মাওলানা আনোয়ার হোসেন, বাবলু মাস্টার, সাইদুর রহমান মেম্বার, দুলাল হোসেন, আব্দুল মোন্নাফ মেম্বার।
মাওলানা মাসুদুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বক্তারা কাজিপুরের পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নসহ আশেপাশের এলাকার জনগণের ভোগান্তি তুলে ধরে দ্রুত একটি পৃথক ‘যমুনা উপজেলা’ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট