1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।৷ - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।৷

  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :- নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, বৃহস্পতিবার রাতে সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত আদিবের আপন খালাতো ভাই শাহেদসহ মাহফুজ ও রাইয়ানকে গ্রেফতার করা হয়।তিনি আরো জানান, মাদরাসাছাত্র আদিবের বাবা বিদেশ থাকায় তার আপন খালাতো ভাই শাহেদ ও মামাতো ভাই নাসিমসহ তাকে বিমান বন্দরে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে। পরে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাকে সিলেটে একটি আবাসিক হোটেলে আটক করে রাখে। আদিবের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধারসহ তিন অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, গ্রেফতার আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।ছবি:- সংগৃহীত

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট