1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে  সাবেক ১০ জন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন৷৷ - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে  সাবেক ১০ জন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন৷৷

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :-   দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ জন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
অভিযুক্ত সাবেক এমপিরা হলেন, চট্টগ্রাম-১২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, নোয়াখালী-৪ আসনের একরামুল করিম চৌধুরী, রাজশাহী-১ আসনের ওমর ফারুক চৌধুরী, ফেনী-১ আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নেত্রকোনা-৩ আসনের ইফতেখার উদ্দিন তালুকদার, কুমিল্লা-৫ আসনের এম এ জাহের, ময়মনসিংহ-১০ আসনের ফাহমী গোলন্দাজ বাবেল এবং নীলফামারীর-১ এর আফতাব উদ্দিন সরকার।
এই ১০ জন সাবেক এমপির বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে।এ ছাড়া সংরক্ষিত নারী আসন-১৬ এর সাবেক সংসদ সদস্য হোসনে আরা, রাঙ্গামাটি পার্বত্য আসনের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, সহসভাপতি বৃষকেতু চাকমা, অংসিপ্রু চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়ারের বিরুদ্ধেও অনুসন্ধান করা হবে। ছবি:- সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট