1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক এমপি (কুমিল্লা-৮) আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের ব্যাংক হিসাব তলব - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক এমপি (কুমিল্লা-৮) আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের ব্যাংক হিসাব তলব

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :-  সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক এমপি (কুমিল্লা-৮) আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একইসঙ্গে ঠিকাদারি খাতে তার ব্যবসায়ী সহযোগী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাতিজা ফজলুল করিম তমাল এবং শফিউদ্দিনের ভাই সোহেল আহমেদের নামের ব্যাংক হিসাবের সব ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে। সোহেল আহমেদও এসবিএসি ব্যাংকের পরিচালক।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট তলব করা হয়েছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।
বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।
জানা গেছে, শফিউদ্দিন এবং তার ভাই সোহেল আহমেদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাতিজা ফজলুল করিমসহ এই তিনজন মিলে বিএমআইটি সল্যুশনস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মাধ্যমে তারা বিদ্যুৎ, জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতের হাজার হাজার কোটি টাকার কাজ করেছেন। যেখানে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ রয়েছে।
ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার আগেই শফিউদ্দিন গত ৩১ জুলাই দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে যান। এরপর আর ফেরেননি। ফজলুল করিমও দেশ ছেড়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট