1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে হুঁশিয়ারি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন-     মামুনুল হক - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে হুঁশিয়ারি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন—     মামুনুল হক

  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :-  ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে হুঁশিয়ারি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত শিক্ষা সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

মামুনুল হক বলেন, তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি। আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যমের অনলাইন পোর্টাল রেস্ট্রিকশনের শিকার হয়েছে। আপনারা ওখানে বিলাসিতা করেন। বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোনো চিন্তা আপনাদের নাই।  আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া।

আমার এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

তিনি আরো বলেন, আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। আমরা রক্ত দিয়েছি। কারারুদ্ধ হয়েছি, অন্যায় অবিচারের শিকার হয়েছি। ষড়যন্ত্রের শিকার হয়েছি। যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গণেও ছিলাম আমরা। এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই। আমাদের গায়ে পড়ে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান। তাহলে সেই পা ভেঙে গুড়িয়ে দিতে এক মূহুর্তও আমরা বিলম্ব করব না।

মামুনুল হক বলেন, সকল শ্রেণির শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আমাদের উপেক্ষার ধারা অব্যাহত থাকলে আমরা বেশি দিন চুপ করে থাকবো না। শিক্ষা কমিশনে এদেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে। না হলে শিক্ষা কমিশনের কোনো সুপারিশ মানা হবে না।

এছাড়া শাপলা চত্বরে ২০১৩ সালে ঘটানো হত্যার ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তের দাবি জানিয়েছেন মামুনুল হক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট