1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সংবাদ সম্মেলনে অভিযোগ ডিবির সাবেক প্রধান হারুনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ৷ - অপরাধ সংবাদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

সংবাদ সম্মেলনে অভিযোগ ডিবির সাবেক প্রধান হারুনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট ঃ–ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে অমানবিক নির্যাতন করার অভিযোগ তুলেছেন ওয়ারীর বাসিন্দা সৈয়দ আজহারুল কবির। তিনি বলেন, ‘ডিবির হারুন দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছেন। আল মুসলিম বিল্ডার্সের সঙ্গে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয় হারুনের। হারুন ও আল মুসলিম বিল্ডার্সের স্বত্বাধিকারী আবদুল্লাহ মিলে আমার পরিবারকে নির্যাতন করেছেন।’
গতকাল এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আজহারুল কবির। তিনি বলেন, ‘আমার পরিবারের ওপর ডিবি হারুন ও আল মুসলিম বিল্ডার্সের আবদুল্লাহ যে নির্মম নির্যাতন চালিয়েছে আমরা তার সুষ্ঠু বিচার চাই। পাশাপাশি আমার পরিবার এখনো অনিরাপদ। আমরা সরকার ও প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।’
ঘটনার বর্ণনা দিয়ে সৈয়দ আজহারুল কবির বলেন, ‘গত ৭ আগস্ট বিকালে একদল সন্ত্রাসী আমার বাড়িতে আক্রমণ চালায়। আমার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে দেয়। আমার পুরো বাড়িতে কেরোসিন ও পাউডার ঢেলে বাড়ি জ্বালিয়ে দেয়ার পাঁয়তারা করে। তবে সেদিন সেনাবাহিনী চলে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা ছিল মুসলিম বিল্ডার্সের লোক। তারা আমাদের বাড়ি দখলের জন্য এসেছিল। গত ৭ ডিসেম্বর রাতেও আমাদের বাড়িতে হামলা হয়। তখন থানা-পুলিশ কেউ আমাদের সহযোগিতা করেনি। উপায় না দেখে আমার ছোট মেয়ে ফেসবুক লাইভে আমাদের অবস্থার কথা জানান দেয়। তখন ডিবি হারুন আমাকে ও আমার বড় ছেলেকে ধরে নিয়ে যায়। আমাদের রিমান্ড দেয়। আমাদের হয়রানি করার উদ্দেশ্যে রমনা থানায় বিচারপতির বাসভবনে হামলা ও ছিনতাই মামলার আসামি করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট