1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সীমান্তে জিরো টলারেন্স: কুমিল্লায় ১০ বিজিবির হাতে ২.৫৯ কোটি টাকার চোরাচালান জব্দ সিরাজগন্জের কাজিপুরে দুই ট্রাকের মুখ মুখোমুখি  সংঘর্ষ- সিরাজগন্জের কাজিপুরের  গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড ভয়েস অব কাজিপুরের হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায়  ঈদ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়ম বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লার বরুড়ায় নিয়ম বর্হিভূত ভাবে বিদ্যালয়ের কমিটি গঠনের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে
  1. নিজস্ব প্রতিবেদকঃ বরুড়ায় নিয়ম বর্হিভূত ভাবে জোরপূর্বক বিদ্যালয়ের কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পিলগিরী এলাকার বাসিন্দা পিলগিরী খারুল হাজী আব্বাস আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য মোঃ আবু ইউছুফ বলেন গত ৮ই জুন পিলগিরী খারুল হাজী আব্বাস আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার সভাপতিত্বে বিদ্যালয়ের নতুন কমিটির শিক্ষক প্রতিনিধি,, অভিভাবক প্রতিনিধি,বিদ্যুৎসায়ী প্রতিনিধি, দাতা প্রতিনিধি কিভাবে গঠন করা হবে তা তিনি উপস্থাপন করেন।এদিন প্রধান শিক্ষক উপস্থিত সকলের সর্বসিদ্ধান্ত মোতাবেক ২৭ শে জুন বৃহস্পতিবার কমিটি গঠন করার জন্য ভোটাভুটির মাধ্যমে সভাপতি ও কমিটি গঠন কল্পে প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনুমতি প্রদান করেন। কিন্তু কমিটি গঠনের তারিখ নির্ধারনের করেন  এরপর পর অজ্ঞাত কারনে বিধিবহির্ভূত ভাবে প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নির্বাচনী কার্যক্রম না করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে নির্বাচনী কার্যক্রম করার তারিখ নির্ধারন করে গত ৪ঠা জুলাই। আর ৪ঠা জুলাই সকল প্রতিনিধিগন মাধ্যমিক শিক্ষা অফিসে আসলে তাদের সবাই কে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার রুমে ঢুকিয়ে পুলিশের উপস্থিতিতে জোরপূর্বক রেজিস্ট্রারে সাক্ষর নিয়ে গাজী সামছুল হক কে সভাপতি হিসেবে ঘোষণা করে।
    এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন সাহা ভোট কক্ষে পুলিশ সদস্যদের উপস্থিতির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং মাত্র পাঁচজন ভোটার ভোট দিয়েছেন বলে জানান আর বাকি ভোটারদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানান।
    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন — এ আমার নিকট কেউ কোন অভিযোগ করেনি ‘ অভিযোগ পেলে আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখবো

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট