1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি

কুমিল্লার বরুড়ায় মায়ের হাতে মেয়ে খুন 

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

===মোঃ ইকরামুল হক ===
বরুড়া. বরুড়ায় মায়ের হাতে নিজ কন্যাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২৪শে জুন সোমবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়ায় এই হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত খাদিজা আক্তার (১৪) নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও খুরশিদা বেগম দম্পতির সন্তান। ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ আহমেদ বাবলু বলেন, ঘটনার কোন প্রত্যক্ষদর্শী নেই, এলাকাবাসীর কাছে জানতে পেরেছি মা খুরশিদা মানসিক ভারসাম্যহীন। ২৪শে জুন সকালে মা খুরশিদা ও মেয়ে খাদিজা ছাড়া কেউই ছিল না। আকস্মিক মেয়ে খাদিজার চিৎকার শুনে প্রতিবেশিরা গিয়ে দেখে নিজ বাড়িতেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন, কুড়ালও পড়ে আছে পাশেই। এ ঘটনার পর থেকে জ্ঞান হারিয়ে ঘরেই পড়ে আছে মা খুরশিদা। মা খুরশিদা ছাড়া কেহ ছিলনা সেখানে , তাছাড়া মা মানসিক ভারসাম্যহীন। তাই এলাকাবাসীর ধারণা , হয়তো মা খুরশিদাই এই ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনা দেখে এলাকাবাসী বরুড়া থানা পুলিশকে খবর দিয়েছে।
ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। যতটুকু জানলাম ওই নারী মানসিক ভারসাম্যহীন। তিনিই হয়তো এ ঘটনা ঘটিয়েছেন, তবে এটা আইনি প্রক্রিয়ার বিষয়। লাশ এখনও বাড়িতে আছে, পুলিশ এসে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।
বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত ঘটনাস্থলে যাওয়ার পর জানানো যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট