1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  খান সেলিম রহমান এর মানবিক উদ্যোগ মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসের মঞ্চে ছাত্রলীগের সাবেক নেতা—বিজয়নগরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন? বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ শ্রদ্ধা, স্মরণ ও প্রত্যয়ের আলোচনায় সভা অনুষ্ঠিত বিজয়নগরের চান্দুরা ডাক বাংলায় বাজার পরিচালনা কমিটি গঠন। ছিনতাইকারীদের বর্বরতা: হোমনায় অটোরিকশা চালক শান্ত দাসকে জবাই করে হত্যা সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা  দেশজুড়ে অপেক্ষার অবসান: আজ তফসিল ঘোষণা, একই দিনে হচ্ছে নির্বাচন ও গণভোট কুমিল্লায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মহিলা সহ ৩ জন নিহত।

  • প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৪২৪ বার পড়া হয়েছে

 

অন্জনা স্টাফ রিপোর্টার-

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার বেলা এগারোটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল – দুর্গাপুর সড়কের দুর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেনঃ- মোছাঃ হোসনেয়ারা (৪০), স্বামী- আব্দুস সাত্তার, মোঃ ইমরান হোসেন (২৪) , মোঃ রাব্বি হাসান (১৫), উভয়ের পিতা- আব্দুল মমিন, সর্ব সাং- বনকুড়াইল ভবানীপাড়া।

নিহত ইমরান ও রাব্বি দুই ভাই।
ইমরান ও রাব্বির মা মোছাঃ পারভীন সহ ২ জন আহত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১ টার দিকে বনকুড়াইল থেকে ইজি বাইক নিয়ে যাত্রী সহ দুর্গাপুর বাজারে প্রবেশ করতেই একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইক কে পিষ্ট করে এসময় ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়।

জানা যায়, বগুড়া জেলার রানীহাট বাজার হতে বামিহাল বাজারে দিকে জরুরী খাদ্য উৎপাদন কাজে নিয়োজিত বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ কেবিসি এগ্রো প্রোডাক্ট প্রাইভেট লিঃ এর একটি ট্রাক যাহার নং ঢাকা মেট্রো -ট ২২-১১৬৫ গাড়ি টি আসার সময় ইজিবাইক কে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে ঘাতক ট্রাক টি বামিহাল বাজারে গেলে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করে।

জনাব, মোঃ আকতারুজ্জামান,
সহকারী পুলিশ সুপার, সিংড়া সার্কেল বিষয়টি নিশ্চিত করে জানান ট্রাক চালক, হেলপার সহ ট্রাকটি আটক করা হয়েছে ও নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে সিংড়া থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট