1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে  বাল্য বিবাহ বন্ধ ৷  - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার কিশোরী ধর্ষণের অভিযোগে  ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন৷৷  সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আটক৷৷  বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ৷৷  পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে  বাল্য বিবাহ বন্ধ ৷ 

  • প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ হলো। রবিবার ৩ মার্চ বেলা ১২টায় উপজেলার খোশবাস দঃ ইউনিয়নের মুগুজী দঃ পাড়া জলিল মিয়ার বাড়িতে মৃত ওমর ফারুক এর কন্যা মুগুজী মাষ্টার আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের বাল্য বিবাহের দিন ধার্য্য হয় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজ বেগম বিষয়টি জানার পর তার প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করার পর বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসময় বাল্য বিবাহ নিরোধ ও প্রতিরোধ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং মেয়ের বয়স ১৮ বছর পুর্ন না হওয়ার আগ পর্যন্ত মেয়েটির বাল্য বিবাহ দিবেনা মর্মে বর্তমান অভিভাবক মোঃ জলিল মিয়া ও মাতা সালমা বেগম উপজেলা নির্বাহী অফিসার এর উপস্থিতিতে অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত মোঃ ইব্রাহিম খলিল, বরুড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিন পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন। সাংবাদিক মোঃ জহির হোসেন সহ সুশীল সমাজ ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট