1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবদুল জলিল মারাত্মক আহত - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার কিশোরী ধর্ষণের অভিযোগে  ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন৷৷  সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আটক৷৷  বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ৷৷  পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার

কাজিপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবদুল জলিল মারাত্মক আহত

  • প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭৬ বার পড়া হয়েছে

অন্জনা স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ও আমেনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল জলিল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। গত (২৭) ফেব্রুয়ারী দুপুর ২টায় প্রেসক্লাব থেকে বাসায় ফেরার পথে আলমপুর-সোনামুখী আঞ্চলিক সড়কের হাটসিরা নামক স্থানে মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনা কবলে পড়েন তিনি।
প্রত্যক্ষদোষীরা জানায়, তার মোটরসাইকেলের অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে সে হাত এবং পায়ে মারাত্মক আঘাত পান। প্রায় অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাড়ি যোগে সোনামুখীতে নিয়ে গেলে লোকজন ও স্বজনরা মিলে ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা দেখে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
তার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কাজিপুরের বিভিন্ন মহল। এবং তার পরিবারের লোকজন সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট