1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বরুড়ার ফেয়ার  হাসপাতালে  বিভিন্ন  অব্যবস্থাপনার কারণে ভোক্তা অধিকার আইনে অনুযায়ী  ৩০ হাজার টাকা জরিমানা  - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহ বিস্তার: সিঙ্গারবিলের এক অংশেই ৬১টি স্পট, তালিকা করছে পুলিশ বিজয়নগর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে মহাদেব আশ্রমের দানবাক্স ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি

বরুড়ার ফেয়ার  হাসপাতালে  বিভিন্ন  অব্যবস্থাপনার কারণে ভোক্তা অধিকার আইনে অনুযায়ী  ৩০ হাজার টাকা জরিমানা 

  • প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব রিপোর্ট :- বরুড়ার মৌলভীবাজারে অবস্হিত ফেয়ার হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চলছে বিভিন্ন অনিয়ম অব্যবস্হাপনা
অপরিচ্ছন্ন পরিবেশ৷ দীর্ঘদিন যাবৎ এসব দেখার দায়িত্ব যাদের ছিল ‘ তারা অনেক টা চোখে আংগুল কানে তুলা দিয়ে নিরব দর্শকের ভুমিকায় ছিলেন৷ দেরীতে হলেও      আজ শনিবার ২৭ ফেব্রুয়ারী ২৪ ” বরুড়া উপজেলা প্রসাশন  এ  হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন৷
অদ্য ২৭/০১/২০২৪ শনিবার নু-এমং মারমা মং, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বরুড়া উপজেলার বরুড়া ফেয়ার হাসপাতালে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । ডাক্তার কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বিজ্ঞ আদালতকে সহায়তা করেন। এ সময় বিভিন্ন বিষয়ে অব্যবস্থাপনার কারণে ফেয়ার  হাসপাতালটিকে ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী  ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং যেসকল বিষয়ে ব্যত্যয় হয়েছে সেটি ঠিক করার জন্য এক মাসের সময় বেঁধে দেওয়া হয়। অবৈধ ক্লিনিক ও হাসপাতালদের এই ধরনের অনিয়মের বিষয়ে জনস্বার্থে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট