1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লার বরুড়ায় অবৈধভাবে ভেকু মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের অপরাধে     এক লাখ টাকা অর্থদণ্ড৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহ বিস্তার: সিঙ্গারবিলের এক অংশেই ৬১টি স্পট, তালিকা করছে পুলিশ বিজয়নগর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার বরুড়ায় অবৈধভাবে ভেকু মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের অপরাধে     এক লাখ টাকা অর্থদণ্ড৷

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৮১০ বার পড়া হয়েছে

আজ বৃহষ্পতিবার ১৮ ফেব্রুয়ারী  কুমিল্লার বরুড়ায় অবৈধভাবে ভেকু মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের অপরাধে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  এক লাখ টাকা অর্থদণ্ড  করা হয়  আদালত পরিচালনা করেন  বরুড়া উপজেলা  সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন, উল্লেখ্য উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে । এ সময় রামপুর গ্রামে অবৈধভাবে ভেকু মেশিনের মাধ্যমে মাটি উত্তোলন করার সময় ০১ জনকে ঘটনাস্থল হতে আটক করা হয়। ভেকু দিয়ে মাটি তোলার কারনে পাশের কৃষি জমিতে ভাঙ্গনের আশংকা তৈরি হচ্ছে এবং কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এছাড়া এই মাটি পরিবহন করতে বড় ট্রাক্টরের কারনে গ্রামীণ সড়ক নষ্ট হচ্ছে। এই ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ অপরাধ আমলে নেয়া হয়।
আটককৃত মোস্তফা কামাল (৬০), পিতাঃ মৃত আবুল হাসেম সাং- রামপুর, ইউনিয়নঃ শিলমুড়ি দক্ষিণ, বরুড়া, কুমিল্লাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ১,০০,০০০/- অর্থদণ্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফারুক হোসেন ভূঁইয়া। মোবাইল কোর্টে সহযোগিতা করেন বরুড়া উপজেলা আনসার সদস্যবৃন্দ।
জনস্বার্থে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট