1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জ জেলায় ভোট পড়েছে ৪৮ শতাংশ সর্বোচ্চ কাজিপুরে ৭১.৫৩ শতাংশ - অপরাধ সংবাদ
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট থানায় লিখিত অভিযোগ৷৷ শ্রমিক অধিকারের দাবিতে মেঘনায় বর্ণাঢ্য র‌্যালি — বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান মে দিবস পালিত কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড কুমিল্লার বরুড়া উপজেলার ৯- নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান  ও সচিবের বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ৷ বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায়

সিরাজগঞ্জ জেলায় ভোট পড়েছে ৪৮ শতাংশ সর্বোচ্চ কাজিপুরে ৭১.৫৩ শতাংশ

  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৮৮৯ বার পড়া হয়েছে

 

অঞ্জনা স্টাফ রিপোর্টার:-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলে সিরাজগঞ্জ জেলায় গড়ে ভোট পড়েছে ৪৮ শতাংশ। জেলার সবকটি আসেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। সর্বোচ্চ ভোট পড়েছে সিরাজগঞ্জ ১ আসনে। কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের ৫ ইউনিয়ন নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকায় এবার ভোট পড়েছে ৭১.৫৩ শতাংশ। আর ৭০.৬৮ শতাংশ ভোট পেয়ে এই আসন থেকে জয় পেয়েছেন নৌকার প্রার্থী তানভীর শাকিল জয়। তিনি পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৯৬১ ভোট যা জেলার মধ্যে সর্বোচ্চ। এই নিয়ে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি প্রথম ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর পিতা মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরে উপ নির্বাচনে ইভিএম ভোটে নৌকা প্রতীকে তিনি পেয়েছিলেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। মোট ভোট পড়েছিলো ৫১.৭৫ শতাংশ। জেলায় এবার সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করায় সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দলীয় নেতাকর্মিরা কাজিপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে জয়কে ফুল দিয়ে বরণ করে নেন।
এছাড়া সিরাজগঞ্জ ২ আসনে নৌকার ড. জান্নাত আরা হেনরী ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে জয় পেয়েছেন। সিরাজগঞ্জ ৩ আসনে নৌকার ডাঃ আব্দুল আজিজ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৫২ ভোট। সিরাজগঞ্জ ৪ আসনে নৌকার শফিকুল ইসলাম শফি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে জয়লাভ করেন। সিরাজগঞ্জ ৫ আসনে আব্দুল মোমিন মন্ডল পেয়েছেন ৭৭ হাজার ৪২২ ভোট। আর সিরাজগঞ্জ- ৬ আসনে নৌকার চয়ন ইসলাম ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোটে জয় পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট